1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
কুড়িগ্রামের নাগেশ্বরীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। - aparajeyokantho.com
March 16, 2026, 12:14 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
শীর্ষ সংবাদের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে।

  • Update Time : Sunday, October 2, 2022
  • 772 Time View

 

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তথ্য হালনাগাদ (ভেরিফাইড ডাটাবেজ প্রণয়ন কার্যক্রম) করার জন্য সুবিধাভোগীদের কাছ হতে ১৫০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন এর বিরুদ্ধে। এতে করে তৃণমুল পর্যায়ে সরকারের এ প্রকল্প প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে। সরকার হতদরিদ্র সুবিধাভোগীদের কাছ থেকে কোন প্রকার টাকা না নেওয়ার জন্য ভেরিফাইড ডাটাবেজ প্রণয়নে ১৫ টাকা করে বরাদ্দ দিলেও উল্টো ইউনিয়ন পরিষদের ট্যাক্সের কথা বলে সুবিধাভোগীদের কাছ থেকেই টাকা আদায় করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে মোট ২ হাজার ৪ শত ৯৫ জন অসহায় হতদরিদ্র মানুষদের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়। বছরে ৫ মাস ১০ টাকা কেজি দরে সুবিধাভোগীরা ৩০ কেজি করে চাল দেওয়া হয়। চলতি বছরের ১৩ জুন খাদ্য অধিদপ্তর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নের জন্য স্ব স্ব দপ্তরে প্রত্যেক সুবিধাভোগীদের অনলাইন বাবদ ১৫ টাকা করে ব্যয় ধরে চিঠি দেওয়া হয়। সে অনুয়ায়ী খাদ্য দপ্তর প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ইউডিসিদের প্রশিক্ষণ প্রদান করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, নাগেশ্বরী উপজেলার ১ নং রামখানা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের স্বাক্ষর ও স্বাক্ষরবিহীন ট্যাক্স রশিদ হাতে ধরিয়ে দিয়ে ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। ঐ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালিকায় থাকা ৬২ নং কার্ডধারী রোজিনা বেগমের স্বামী শাহানুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য মোশাররফ হোসেন আমার কাছে কার্ড বাবদ ২০০০ টাকা দাবি করে। আর আমি ঐ ২ হাজার টাকা না দেওয়ায় আমার কার্ড টি কেটে অন্য জনকে দেয়। সাহিদা বেগম বলেন, আমার কাছ হতে চেয়ারম্যান ১৫০ টাকা নিয়েছে।
এসময় পল্লী চিকিৎসক আব্দুস ছাত্তার বলেন, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের পরামর্শে রাতে তার চাতালে বসে কমপক্ষে ৬০/৭০ জন অসহায় ব্যক্তির কার্ড কেটে নতুন করে ধনী ব্যক্তিদের ভোটার আইডি দিয়ে অনলাইন করে তালিকায় নাম নিয়ে আসে। সেই দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করা রয়েছে।সুবিধাভোগিদের কাছে অর্থ চাওয়ার বিষয়ে ইউপি সদস্য মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয় টি অস্বীকার করে বলেন, আর কারো কাছে টাকা চাইলাম না শুধু তার কাছেই টাকা চাইলাম।
এবিষয়ে ১ নং রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ট্যাক্সের রশিদের মাধ্যমে ১৫০ টাকা করে পরিষদের ট্যাক্স আদায় করেছি এবং কিছু নাম পরিবর্তন করা হয়েছে এগুলো আমরা জরুরি মিটিংয়ের মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে গরীব অসহায় ব্যক্তিদের কর্তনকৃত কার্ড গুলো ঠিক করে দিব।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আহাদ এর কাছে জানার জন্য একাধিক বার তার মোবাইল ফোনে কল দিলেও কল রিসিভ করা হয় নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান জানান, আমি ট্রেইনিংয়ে ছিলাম বিষয় টি আমার জানা নেই তবে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে যদি কোন প্রকার অর্থ নিয়ে থাকে তাহলে আমাকে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST