1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ জুন ২০২৪ ;সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের প্রেস ব্রিফিং - aparajeyokantho.com
March 12, 2026, 9:56 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময়

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ জুন ২০২৪ ;সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের প্রেস ব্রিফিং

  • Update Time : Thursday, May 30, 2024
  • 476 Time View

 

স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ জুন ২০২৪ ইং অনুষ্ঠিত হবে। সেই  উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুম বৃহস্পতিবার ৩০ মে বেলা ১১ টায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে, উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার মোর্শেদ আলম হিরো,ডাক্তার নাহিদ রায়হান, জেলা তথ্য অফিসার সত্যেন্দ্র চন্দ্র পাল সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী বৃন্দ।

আগামী ১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্মীপুর জেলার কমল নগর, রামগতি, রায়পুর, রামগঞ্জ উপজেলা, সদর, পৌরসভাসহ ৬১টি ইউনিয়নের, ১৯৪ ওয়ার্ডে, ১৪৮০ কেন্দ্রের মধ্যে, ২৯৯৯৯৩ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল  খাওয়ানোর লক্ষ্য মাত্রা রয়েছে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৫২০৮ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ২৬৪৭৮৫ জন শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

ভিটামিন এ ক্যাপসুল শিশুদের শরীরের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই বার্তা দেশের সকল শ্রেণী পেশার মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে।  তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই তথ্য সকল স্তরের ও শ্রেণী, পেশার  মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST