1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
পানছড়ির দুর্গম এলাকায় আলোর মুখ দেখালেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড - aparajeyokantho.com
March 3, 2026, 7:33 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

পানছড়ির দুর্গম এলাকায় আলোর মুখ দেখালেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

  • Update Time : Sunday, October 2, 2022
  • 763 Time View

মোঃ চাঁন মিয়া, পানছড়ি (খাগড়াছড়ি ) প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী লোগাং ইউপিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প- ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

০২ অক্টোবর ২০২২ রবিবার দুপুরে সীমান্তবর্তী
১নং লোগাং ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় ৩৬৮ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার হোম সিস্টেম বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল কুমার চাকমা চেয়ারম্যান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,রাঙ্গামাটি।

সভায় বক্তারা বলেন, দুর্গম পার্বত্যঞ্চলের বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন পাহাড়ি উপজাতি গ্রাম , যেখানে সহজে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সম্ভব নয়, ওইসব পাহাড়ের বাসিন্দাদের সোলারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুতের এ ঘোষণার বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করণ কর্মসূচির আওতায় বিদ্যুৎ বিহীন দুর্গম পাহাড়ের বাসিন্দাদের এ সোলার দেওয়া হচ্ছে। ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলারের সাহায্যে বাতির আলো ছাড়াও ফ্যান চালানো ও মোবাইল ফোন চার্জ ইত্যাদি সুবিধাও ভোগ করা যাবে।

অন্যান্যদের মধ্যে পানছড়ি ,উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিম , ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST