1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
প্রতিবন্ধীদের জন্য"লক্ষ্মীপুর কেয়ার অটিজম এন্ড এনডিডি স্কুল"নামে, মানসম্মত স্কুল প্রতিষ্ঠা - aparajeyokantho.com
March 18, 2026, 7:02 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা শীর্ষ সংবাদের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক

প্রতিবন্ধীদের জন্য”লক্ষ্মীপুর কেয়ার অটিজম এন্ড এনডিডি স্কুল”নামে, মানসম্মত স্কুল প্রতিষ্ঠা

  • Update Time : Wednesday, January 17, 2024
  • 733 Time View

অপরাজেয় কন্ঠ : “লক্ষ্মীপুর কেয়ার অটিজম এন্ড এনডিডি স্কুল” নামে একটি প্রতিবন্ধীদের জন্য মানসম্মত স্কুল লক্ষ্মীপুর জেলায় প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিবন্ধীদের জন্য এই স্কুলটির অস্থায়ী কার্যালয় বিসিক শিল্প নগরী, লক্ষ্মীপুর সদরের পৌরসভায় ধরিত্রী পেট্রোল পাম্পের পশ্চিম পাশে ভাই ভাই হাউজে পাঠ দান ও প্রতিবন্ধী ছাত্রছাত্রী ভর্তির কাজ শুরু হয়েছে।
লক্ষ্মীপুর জেলায় অসহায় প্রতিবন্ধীদের জন্য সঠিক সেবামূলক প্রতিবন্ধী স্কুলের অভাব থাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে স্কুলের উদ্যোক্তাগণ,প্রতিবন্ধীদের অভিভাবক ও এলাকাবাসী জানান।
শিক্ষাদান ও অন্যান্য বিষয় বিবেচনা করে প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক রহিমা খাতুন মনে করেন, অসহায় প্রতিবন্ধীদের  মানসম্মত শিক্ষা দান,মানবিকতা ও প্রতিবন্ধীবান্ধব স্কুল হিসেবে সবার কাছে সেরা গ্রহণীয় হিসেবে এই স্কুল সত্যিকারের ভাবে বিবেচিত হবে।

  1. “লক্ষ্মীপুর কেয়ার অটিজম এন্ড এনডিডি স্কুলের” নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষিকা বলেন, আমরা কয়েক জন শিক্ষক-শিক্ষিকা আগে থেকেই প্রতিবন্ধী শিশুদের অন্য প্রতিষ্ঠানে যত্ন সহকারে শিক্ষাদানও বিভিন্ন বিষয়ের পরিচর্যা করতাম। আমরা প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান এবং পরিচর্যায় লক্ষ্মীপুরে সবচেয়ে পুরাতন। আমাদের থেকে শিখে অন্যরা এখন এগিয়ে গেছে, তবুও প্রতিবন্ধী শিশুরা কাঙ্খিত সেবা ও শিক্ষা পাচ্ছে না দেখে আমরা সত্যিকার সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিবন্ধী শিশুদের নিয়ে আবার ভাবতে শুরু করি। প্রতিবন্ধী শিশুদের বিষয়ে আমাদের অভিজ্ঞ হিসেবে প্রতিবন্ধীদের অভিভাবকরা মনে করায় তাদের ও অন্যদের সহযোগিতা এবং উৎসাহে আমাদের এই প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা পাওয়া।

আশা করছি প্রতিবন্ধী শিশুরা আমাদের কাছ থেকে সত্যিকার শিক্ষা এবং সেবা পাবে। অভিভাবক তাদের আদরের প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বস্তিতে থাকবে।  আমরা  প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের দোয়া,আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST