ভ্রাম্যমান প্রতিনিধি : সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করছি। সেই সমন্বয়কে দৃঢ় করার জন্যই এখানে এসেছি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ মতবিনিময় সভার আয়োজন করেছেন সেনাবাহিনী।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা অঞ্চলের কমান্ডার আরও বলেন, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার, সেই কাজটিই করছি।
এসময় তিনি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।এতে স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম।মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
Leave a Reply