1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান করলো সেনাবাহিনী  - aparajeyokantho.com
March 1, 2026, 12:23 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ 

লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান করলো সেনাবাহিনী 

  • Update Time : Friday, September 20, 2024
  • 324 Time View

 

নাজমুল হোসেন : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা ও পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীপুর জেলায় মোতায়েনরত ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাধ্যমে সেনাবাহিনীর পক্ষ হতে পৌর ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে বন্যার্তদের পুনর্বাসন সহায়তা প্রদান করলো লক্ষ্মীপুর নিয়জিত সেনা ইউনিট।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এই উপজেলায় বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা।

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে ৩৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য ১’শ ৪০ বান্ডেল ঢেউটিন ও প্রতি পরিবারকে নগদ ৪ হাজার টাকা করে দেওয়া হয়।

এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, মাষ্টার ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন এবং অন্যান্য সেনা সদস্যরা।

লক্ষ্মীপুরে সেনাসদস্যদের বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন যে, বন্যার্তদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST