1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি - aparajeyokantho.com
February 14, 2026, 12:59 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

  • Update Time : Saturday, February 14, 2026
  • 1 Time View

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

অপরাজেয় কণ্ঠ ডেস্ক : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশবাসী তথা লক্ষ্মীপুর বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন দেশের মানুষ আমাদের সুযোগ করে দিয়েছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী ধানের শীষের বিজয় উপলক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি।’ তিনি সবাইকে সাথে নিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অতীতে যেভাবে সবার পাশে ছিলাম। সবার পাশে আছি, সবার পাশে থেকে কাজ করব। পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কাজ করব। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। এটা লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই।’
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান উল্লেখ করে এ্যানি বলেন, ‘যে-সব কাজ হয়নি বিগত দিনে, সবাইকে সঙ্গে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST