বিওয়াইসিএফ প্রতিনিধি : সোমবার (৬ মার্চ) বিকেল তিনটায় ওমরগণি এম.ই.এস. কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রায় ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে কলেজের বিএনসিসি প্লাটুনের ১৯৬৬ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রায় দুইশ রানিং ও এক্স ক্যাডেটসহ ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিল শেষে হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস. কলেজ গভর্নিং বডির সভাপতি ও এনবিআর (NBR) সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম এবং উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর চেয়ারম্যান শাহ মুজিবুল হক, কেন্দ্রীয় সভাপতি আ ন ম মনজুরুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরামের সভাপতি এস.এম. জুলফিকার আলী এবং সঞ্চালনায় ছিলেন মোস্তাফা কামাল মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস. কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন আন্ডার অফিসার ২/লে. আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল, মহাসচিব মিজানুর রহমান সজিব, সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান প্রবাল এবং সাধারণ সম্পাদক এটিএম কাউসার হাবিবসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, রানিং ও এক্স ক্যাডেটদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। 
Leave a Reply