1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় থানায় ৪ মামলা, এ্যানিসহ আসামী ৩৫০০ - aparajeyokantho.com
March 12, 2026, 10:56 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময়

লক্ষ্মীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় থানায় ৪ মামলা, এ্যানিসহ আসামী ৩৫০০

  • Update Time : Thursday, July 20, 2023
  • 618 Time View

বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর থানা ৪টি মামলা দায়ের করা হয়েছে । মামলায় আসামী করা হয়েছে ৩৫০০। এর মধ্যে পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এবং পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় দুইটি মামলাটি দায়ের করেছে । এই দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে প্রধান আসামী করে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৩০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে।
অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু’র লক্ষ্মীপুর শহরস্থ বাড়ী ও গাড়ী ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানা পুলিশের এসআই আনিছুর রহমান বাদি হয়ে বিষ্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এ মামলায় জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামী করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ১৫০০ জনকে আসামী করা হয়।

পৃথক আরেকটি মামলায় সদর থানার এস আই মোজাম্মেল হোসেন বাদি হয়ে পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় বিএনপির একই নেতাকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫০০ জনকে আসামী করে মামলা দায়ের করে।

এছাড়া হত্যার ঘটনায় নিহত সজিবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে।

অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু’র লক্ষ্মীপুর শহরস্থ বাড়ী ও গাড়ী ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহাফুজ্জামান আশরাফ বলেন, পৃথক চারটি মামলায় মোট ৫৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৩ হাজার জনকে আসামী করা হয়েছে। এসব মামলায় উল্লেখিত আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST