1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় - aparajeyokantho.com
February 25, 2026, 9:18 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয়

  • Update Time : Wednesday, February 25, 2026
  • 1 Time View

 

ভ্রাম্যমান প্রতিনিধি : লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় লাভ করেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থী না দিলেও আওয়ামী আইনজীবী পরিষদের ৮ সদস্য এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এতে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি) ও সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ (বিএনপি) পুনরায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ), সহ-সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী লীগ), অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ), সদস্য আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), জাফর আহমেদ (বিএনপি)।
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত প্যানেল ঘোষণা করলেও আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয় তারা। তবে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, একেএম হুমায়ুন কবির, মনির হোসাইন ও আতিক উল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST