1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা উন্নয়নে কমেছে বাজেট, বেড়েছে রাজস্ব খাতে - aparajeyokantho.com
March 1, 2026, 3:40 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ 

লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা উন্নয়নে কমেছে বাজেট, বেড়েছে রাজস্ব খাতে

  • Update Time : Sunday, June 25, 2023
  • 614 Time View

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম। এর মধ্যে উন্নয়ন বাজেটে গত অর্থ বছরের চেয়ে ১১ কোটি ৪৯ লাখ টাকা আয় কম ধরা হয়েছে। রাজস্ব খাতে বাজেট আয় বৃদ্ধি করা হয়েছে ১০ কোটি ৫০ লক্ষ ৪৬ হাজার ১৯২ টাকা।
রবিবার (২৫ জুন) দুপুরে পৌর মেয়রের বাসভবন-সংলগ্ন ‘জনতার ঘর’-এ বাজেট ঘোষণা করেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বাজেটে রাজস্ব খাতে ৫৪ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৯২ টাকা, উন্নয়ন খাতে ৫৮ কোটি ২৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৭৬ লাখ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকা। বাজেটে ১১টি খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৫ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান প্রমুখ।
এছাড়া পৌর কাউন্সিলরগন সহ স্থানীয় আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন বাজেট অনুষ্ঠানে।
বাজেট বক্তৃতায় পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া বলেন,”২০৪১ সালের মধ্যে দেশকে “ম্মার্ট বাংলাদেশ” হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করা হবে বলে সরকার ঘোষনা দিয়েছে। স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট নাগরিক, সে লক্ষ্যে পৌর বাসীকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে এবং পৌর বাসীর পক্ষে লক্ষ্মীপুর পৌরসভা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে উপহার দিতে পারবো বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST