1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন - aparajeyokantho.com
February 18, 2026, 9:51 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী

লক্ষ্মীপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

  • Update Time : Friday, December 8, 2023
  • 225 Time View

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

বুধবার (০৬ ডিসেম্বর) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।

এতে সময় টেলিভিশনের রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপুকে আহ্বায়ক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কামালুর রহিম সমরকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির।

আহ্বায়ক কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন, জিটিভির জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবির, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শাকের মো. রাসেল, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, বাংলা টিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দন রাফি।

জ্যেষ্ঠ সাংবাদিক এনটিভি জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের উপস্থিতিতে জেলায় কর্মরত ২০ জন টেলিভিশন সাংবাদিকের মতামত ও গোপন ভোটের ভিত্তিতে এ কমিটির সদস্যরা নির্বাচিত হন।

টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও সময় টেলিভিশনের রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপু বলেন, পেশাগত মানোন্নয়ন এবং নিজেদেরকে সুসংগঠিত রাখতে এ কমিটি গঠন করা হয়েছে। টেলিভিশন সাংবাদিকদের পেশাগত কাজে সংগঠনটি ভূমিকা রাখবে। আমরা পারিষ্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পেশাদারিত্বে ঐক্যবদ্ধ থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST