1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন - aparajeyokantho.com
March 12, 2026, 11:20 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময়

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন

  • Update Time : Wednesday, December 10, 2025
  • 50 Time View

অপরাজেয় কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও র‍্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

মানববন্ধনে বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনতার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।  তিনি বলেন, “দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান বাধা। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক,সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, স্থানীয় সরকার উপপরিচালক. জসীম উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সম্রাট খীসা।সনাক’র সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর মোঃ রফিকুল আহসান, শ্রদ্ধেয় প্রফেসর জেড. এম. ফারুকী, শ্রদ্ধেয় অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, এরিয়া কোর্ডিনেটর মুহাম্মদ আব্দুর রব খাঁন।শ্রদ্ধেয় প্রফেসর মোবাশ্বের আহমেদ, শ্রদ্ধেয় প্রফেসর মোঃ হুমায়ুন কবির,শ্রদ্ধেয় শিক্ষক আবুল মোবারক, প্রতিবন্ধী অধিকার কর্মী প্রভাষক ও সিনিয়র সাংবাদিক  এ,এস,এম রেজাউল করিম (পারভেজ), বিএনসিসি, স্কাউট এর সদস্যবৃন্দ এছাড়াও সমাজের বিভিন্ন সেক্টরের জ্ঞানীগুণী ও বিচক্ষণ মানুষদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক বিশেষ অনুষ্ঠানে রূপান্তরিত করে।

অনুষ্ঠানে বক্তারা সকলেই সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা, ঘুষ-দালালচক্র প্রতিরোধ, সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণ ও নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST