1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
"টানা ৪৩ বছর মসজিদের ইমামতি,আনুষ্ঠানিক বিদায়।অশ্রুসিক্ত এলাকাবাসী"" - aparajeyokantho.com
February 19, 2026, 1:39 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী

“টানা ৪৩ বছর মসজিদের ইমামতি,আনুষ্ঠানিক বিদায়।অশ্রুসিক্ত এলাকাবাসী””

  • Update Time : Monday, April 24, 2023
  • 649 Time View

 

মাহমুদুর রহমান মনজু : টানা ৪৩ বছর সম্মানের সাথে একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন করার পর অবশেষে আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহকে  আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে।তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাশপুর নোয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বে ছিলেন।তার বিদায়ের মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসুল্লিদের কেউ কেউ আবেগ তাড়িত হয়ে পড়েন।কারো কারো চোখ ছিল অশ্রু সিক্ত।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদ প্রাঙ্গনে আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহকে  বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর মিরপুর সমাজ কল্যাণ জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব হযরত মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আবু তাহের, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়ানের লক্ষ্মীপুর জেলার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ওমর ফারুক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, স্থানীয় মো. সফিকুর রহমান, সাইদুর রহমান প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। পরে খতিব আবদুল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. বেলায়েত হোসেন, সঞ্চালনা করেন সাংবাদিক আওলাদ হোসেন।

বক্তারা বলেন, নিঃস্বার্থে মুসুল্লিদের হেদায়েত করার জন্য খতিব আবদুল্লাহ শ্রম দিয়ে গেছেন। আন্তরিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। জনগণকে সঠিক পথে এবং আলোর পথে থাকার আহ্বান করেছেন। তার প্রতি এলাকাবাসীর ভালোবাসা রয়ে গেছে।

বিদায়ী খতিব মাওলানা আবদুল্লাহ বলেন, দীর্ঘ ৪৩ বছর এ মসজিদের খতিব ছিলাম। এ এলাকায় মুসুল্লিরা আমাকে বিদায় দিতে চাচ্ছে না, আমারও বিদায় নেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু বার্ধক্যজনিত কারণে বিদায় নিতে হয়েছে। বিদায় বেলায় আমাকে যেভাবে সন্মানিত করেছে, এজন্য এলাকাবাসীর প্রতি চীর কৃতজ্ঞ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়ানের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: ওমর ফারুকের বাসভবনে মধ্যাহৃভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST