1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
"দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য ‘কিং ব্র্যান্ড সিমেন্টের লক্ষ্মীপুরে হালখাতা’ অনুষ্ঠিত হয়েছে" - aparajeyokantho.com
December 3, 2025, 9:24 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন আন্তজার্তিক যুব দিবস ২০২৫  উপলক্ষে মানববন্ধন পালন করেছে লক্ষ্মীপুর সনাক লক্ষ্মীপুরে সনাকের উদ্যোগে পরিবেশ বিষয়ক এসিজি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রফিক স্যারের জমি দখলের চেষ্টার অভিযোগ”

“দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য ‘কিং ব্র্যান্ড সিমেন্টের লক্ষ্মীপুরে হালখাতা’ অনুষ্ঠিত হয়েছে”

  • Update Time : Thursday, March 7, 2024
  • 646 Time View

অপরাজেয় কন্ঠ ডেস্ক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  বৃহস্পতিবার (৭ই মার্চ ) দিনব্যাপী  কিং ব্র্যান্ড  সিমেন্টের এর পরিবেশক মেসার্স কাশেম আয়রন এর আয়োজনে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর চট্রগ্রাম এর উইং ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।
মেসার্স কাশেম আয়রন এর স্বত্বাধিকারী, মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টর কুমিল্লার ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃআরিফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন  কিং ব্র্যান্ড সিমেন্টের চাঁদপুর এর এরিয়া সেলস ম্যানেজার মির্জা তাওহিদুর রহমান। লক্ষ্মীপুরের কিং ব্র্যান্ড সিমেন্ট এর পরিবেশক লক্ষ্মীপুর হাসপাতাল রোডের “সফিক উল্লাহ এন্ড সন্স”এর স্বত্বাধিকারী, রেজাউল করিম পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর এর উইং ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বসুন্ধরার কিং ব্রান্ড সিমেন্ট গুণে-মানে বাজারের সেরা। আর গুণগত মানের কারণেই বসুন্ধরার সিমেন্ট শীর্ষে রয়েছে। বসুন্ধরার সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বাড়ছে।

মানের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না কিং ব্র্যান্ড সিমেন্ট। সেই সঙ্গে মানের দিক থেকে আরও বেশি উন্নত করাতে গবেষণা এবং কাজ করা হচ্ছে। এছাড়া দেশের বৃহত্তম পদ্মা সেতু, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজ ও গুরুত্বপূর্ণ স্থাপনা করতে কিং ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে।

কিং ব্রান্ড সিমেন্টর চাহিদা দিন দিন বাড়ছে।মানুষের চাহিদার কথা বিবেচনা করে কিং ব্র্যান্ড সিমেন্টের উৎপাদন বাড়ানো হচ্ছে।ডিলারশিপ এবং বিপণনে সৎ, বিশ্বস্ত এবং আস্থাশীল মানুষদের কাজে লাগানো হচ্ছে।

এ বছর লক্ষ্মীপুর এ কিং ব্র্যান্ড সিমেন্টের সাতজন সেরা বিক্রেতা নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে ক্রমানুসারে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ৫০ জন রিটেইলার  উপস্থিত ছিলেন। তাদের সবাইকেই বসুন্ধরার কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরে উপস্থিত সকলকে মানসম্মত আপ্যায়নের ব্যবস্থা করা হয়। খুব সুন্দর এবং সুশৃংখল পরিবেশে অনুষ্ঠানটির  সমাপ্তি ঘোষনা করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST