1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ - aparajeyokantho.com
February 18, 2026, 8:44 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময় শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

  • Update Time : Monday, October 3, 2022
  • 787 Time View

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় কৃঞ্চা রানী (১৯) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী প্রদীপ চন্দ্র দাসের বিরুদ্ধে। মেয়েকে হত্যার অভিযোগে সোমবার (৩ সেপ্টেম্বর) মৃত কৃঞ্চা রানীর বাবা রবীন্দ্র নাথ চন্দ্র দাস বাদী হয়ে থানায় মামলা করেন।

এর আগে (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের স্বামী প্রদীপ কুমারে বাড়ি থেকে কৃঞ্চা রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, ২০২১ সালের ৮ জুন উপজেলার চুনিয়াকান্দি গ্রামের মৃত ফকির চন্দ্র দাসের ছেলে শ্রী প্রদীপ কুমারের সঙ্গে পলাশবাড়ি উপজেলার ঘোড়াবান্দা গ্রামের রবীন্দ্র নাথ চন্দ্র দাসের মেয়ে কৃঞ্চা রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছে প্রদীপ। কয়েকবার টাকা দেওয়ার পরও বারবার টাকা দাবি করছিলেন তিনি। এব্যাপারে একাধিকবার স্থানীয়ভাবে ঘরোয়া সালিশ বৈঠকও হয়। এমতাবস্থায় রোববার রাত সাড়ে ১২ টার দিকে কৃঞ্চা রানী মারা গেছে এক প্রতিবেশির কাছ থেকে খবর পান তার পরিবার।

নিহতের বাবা রবীন্দ্র নাথ চন্দ্র দাস বলেন, প্রদীপ যৌতুকের টাকা চেয়ে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। গত শনিবার গভীর রাতে তাকে আবারও মারধর করে সে। পরে জানতে পারি আমার মেয়ে মারা গেছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, কৃঞ্চা রানীকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST