1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরের ৪টি আসনের ৩টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী - aparajeyokantho.com
January 21, 2026, 3:56 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচিতে পালন লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুরের ৪টি আসনের ৩টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  • Update Time : Monday, January 8, 2024
  • 498 Time View

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারিভাবে ৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও অপরটিতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার ভোটগ্রহণের পর গণনা শেষে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ৮৫টি। ৮৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। ১৪৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মোট ভোটকেন্দ্র ১২৫টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মোট ভোট কেন্দ্র ১২১টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ (আল-মামুন) ঈগল প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৪ দলীয় জোটের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST