1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরে সড়ক বিভাগের স্টাফ কোয়াটার থেকে মহিলার খন্ড বিখন্ড মৃতদেহ উদ্ধার - aparajeyokantho.com
December 5, 2025, 2:23 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন আন্তজার্তিক যুব দিবস ২০২৫  উপলক্ষে মানববন্ধন পালন করেছে লক্ষ্মীপুর সনাক লক্ষ্মীপুরে সনাকের উদ্যোগে পরিবেশ বিষয়ক এসিজি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রফিক স্যারের জমি দখলের চেষ্টার অভিযোগ”

লক্ষ্মীপুরে সড়ক বিভাগের স্টাফ কোয়াটার থেকে মহিলার খন্ড বিখন্ড মৃতদেহ উদ্ধার

  • Update Time : Tuesday, April 25, 2023
  • 608 Time View

 

মাহমুদুর রহমান মনজু : লক্ষ্মীপুরে সড়ক বিভাগের আবাসিক এলাকার একটি ঘর থেকে মমতাজ বেগম নামে এক নারীর খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি কয়েক খন্ডে বিভক্ত ছিল।

সোমবার (২৫ এপ্রিল) রাত ২ টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। মমতাজ বেগমের স্বামী  সড়ক বিভাগে চাকুরী করতেন।স্বামী মারা যাওয়ার পর থেকেই তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকি নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছেন।মমতাজ বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে বর্তমানে তার বড়ছেলে উক্ত অফিসে মাষ্টার রুলে কাজ করে আসছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলামের সাথে কথা বলে জানা যায়। রাতেই পুলিশ ভিকটিমের বড় ছেলে বাপ্পীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী মারা যাওয়ার পর থেকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন মমতাজ বেগম। রাতে তার বড়ছেলে বাপ্পি বাসায় ফিরে দেখেন তার মায়ের খন্ডিত লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোসলেহ উদ্দিন বলেন, লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ভিতরে একনারীর বিবস্ত্র অবস্থায় খন্ডিত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এইবিষয়ে তদন্ত চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST