1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
সাফজয়ী মনিকা চাকমাকে নিজ উপজেলায় স্বর্নের চেইন দিয়ে সংবর্ধনা প্রদান - aparajeyokantho.com
December 5, 2025, 9:27 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন আন্তজার্তিক যুব দিবস ২০২৫  উপলক্ষে মানববন্ধন পালন করেছে লক্ষ্মীপুর সনাক লক্ষ্মীপুরে সনাকের উদ্যোগে পরিবেশ বিষয়ক এসিজি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রফিক স্যারের জমি দখলের চেষ্টার অভিযোগ”

সাফজয়ী মনিকা চাকমাকে নিজ উপজেলায় স্বর্নের চেইন দিয়ে সংবর্ধনা প্রদান

  • Update Time : Monday, October 3, 2022
  • 710 Time View

এম. জুলফিকার আলী ভূট্টো, স্টাফ রিপোর্টার-

সাফজয়ী নারী ফুটবলার মনিকা চাকমা নিজ উপজেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সংবর্ধিত হয়েছেন। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা ও জনপ্রতিনিধিরা সোনার চেইন পরিয়ে পাহাড়ের এই কৃতিময় প্রমিলা ফুটবলার ‘সোনার কন্যা’কে সংর্বধনায় সিক্ত করলেন।
২ অক্টোবর-২০২২ খ্রি. রবিবার বিকেল ৪টায় সাফজয়ী নারী ফুটবলার মনিকা চাকমা অনুষ্ঠানস্থলে আসলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান উপজেলা চেয়ারম্যান, বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার, ( ইউএনও) ইশতিয়াক ইমনসহ অতিথিরা।
পরে শতশত ক্রীড়াপ্রমী দর্শক ফুল ছিটিয়ে মনিকা চাকমাকে অভিবাদন জানিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যান। উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার, (ইউএনও) ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্টিত হয় সংর্বধনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান, বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, রাজু চাকমা, সুমনা চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মিনহাজ মাহমুদ ভূইঁয়া, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান, প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা, সুইসালা মারমা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST