1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুর জেলায়  দুইজনকে গুলি করে হত্যা - aparajeyokantho.com
March 16, 2026, 3:57 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
শীর্ষ সংবাদের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

লক্ষ্মীপুর জেলায়  দুইজনকে গুলি করে হত্যা

  • Update Time : Wednesday, April 26, 2023
  • 612 Time View

 

ভ্রাম্যমান প্রতিনিধি :  লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সোমবার (২৫ এপ্রিল) রাত ১০ টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।লক্ষ্মীপুরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুর-২ সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, যুবলীগ নেতা আব্দুল্লা আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম এর খুনীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী যেই হোক ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST