1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
- aparajeyokantho.com
December 5, 2025, 2:11 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন আন্তজার্তিক যুব দিবস ২০২৫  উপলক্ষে মানববন্ধন পালন করেছে লক্ষ্মীপুর সনাক লক্ষ্মীপুরে সনাকের উদ্যোগে পরিবেশ বিষয়ক এসিজি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রফিক স্যারের জমি দখলের চেষ্টার অভিযোগ”

  • Update Time : Sunday, October 2, 2022
  • 430 Time View

জেএসডি’র  প্রেস বিজ্ঞপ্তি -০২ সেপ্টেম্বর ২০২২
জেএসডি স্থায়ী কমিটির সভা:
১০ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় কাউন্সিল।

রাষ্ট্র সংস্কার ও রূপান্তরে
‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য
………আ স ম রব

স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের পতন, অমানবিক নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থার উচ্ছেদ, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য হয়ে পড়েছে।

৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি। এবার জনগণের আকাঙ্খাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের রূপ হবে গণ আন্দোলন, গণজাগরণ এবং গণঅভ্যুত্থানমূলক। বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, আঞ্চলিক ও ভূরাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির বন্ধ্যাত্ব এবং সীমাবদ্ধতাকে গভীরভাবে পর্যালোচনা করতে না পারলে, বাংলাদেশের অখণ্ডতা চরম ঝুঁকিতে পড়বে।

সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখন্ডতার স্বার্থে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ হবে একমাত্র রক্ষাকবচ। দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম নিয়ামক শক্তি হবে জেএসডি।
আজ জেএসডির স্থায়ী কমিটির সভায় আ স ম আবদুর রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় আগামী ১০ ডিসেম্বর জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য,তানিয়া রবকে আহ্বায়ক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে সদস্যসচিব করে ১০১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল’২২ প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

কাউন্সিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে স্বৈরাচারী সরকারের পতন, রাষ্ট্র সংস্কার ও রূপান্তরে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের’ ডাক।

সভায় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য রাখেন।

বার্তা প্রেরক
ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক
দপ্তর সম্পাদক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST