1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
বগুড়ায় চঞ্চল্যকর শহীদুল হত্যা মামলার আসামী বেলাল সিআইডির হাতে ধরা! - aparajeyokantho.com
March 15, 2026, 9:10 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা প্রতিবন্ধীদের জীবন নিয়ে ছোট গল্প-  (১) সুমি আর রহিমের হেরে যাওয়ার গল্প লক্ষ্মীপুরে ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের সেবার পরও মিলছে না ন্যায্য পারিশ্রমিক প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন; জনপ্রশাসন উপদেষ্টা  লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছয় পদে বিএনপির জয় আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিনিময়

বগুড়ায় চঞ্চল্যকর শহীদুল হত্যা মামলার আসামী বেলাল সিআইডির হাতে ধরা!

  • Update Time : Sunday, October 2, 2022
  • 795 Time View

নাজিরুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজারের চাঞ্চল্যকর শহিদুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বেলাল হোসেনকে (৬০) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা। সে উপজেলার কিচক-মল্লিকপুর গ্রামের মৃত ইসহাক প্রামানিক এর ছেলে।

পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে সিআইডির একটি চৌকস রোববার (২ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে কিচক বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলা (শিবগঞ্জ থানার মামলা নং-৫৭, তারিখ-২৬/০২/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ) সূত্রে জানা যায়,গত ২৪/০২/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার সময় ভিকটিম শহিদুলকে আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস কিচক বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে সাধারণ সম্পাদক পদ হতে পদত্যাগ করতে বললে ভিকটিম শহিদুল রাজি না হওয়ায় গ্রেফতারকৃত আসামীসহ অপরাপর আসামীগণ ধারালো চাকু দিয়ে ভিকটিম শহিদুলকে পেটে আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে । জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সিআইডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST