সংবাদদাতা :জেলা প্রশাসন লক্ষ্মীপুর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লক্ষ্মীপুর, ও বিএসটিআই লক্ষ্মীপুর, এর যৌথ অভিযান পরিচালিত হয়।আজ ৪ মার্চ ২০২৬ তারিখে যৌক্তিকভাবে অভিযান চালানো হয়। সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার শ্রমিক হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ১,১০,০০০ টাকা, রাজমহল হোটেলকে ৬০,০০০ টাকা, শাহীন হোটেলকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত, রাস্তার ফুটপাথ দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, ক্রয় বিক্রয়ের রশিদ প্রদর্শন করতে না পারা প্রভৃতি অপরাধে উক্ত রেস্টুরেন্টগুলোকে সতর্ক করে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা। যৌথ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর এর পক্ষে প্রসিকিউশন প্রদান করেন সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য অফিসার, লক্ষ্মীপুর। এই অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন লক্ষ্মীপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার, মো: আবিদ আহসান খান আকাশ; বিএসটিআই, নোয়াখালী এর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব, তাজুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর, লক্ষ্মীপুর, মো: ছায়ফুন্নেসা, নিরাপদ খাদ্য পরিদর্শক, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন র্যাব, পুলিশ ও আনসার এর সদস্যবৃন্দ।
Leave a Reply