1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
প্রচন্ড শীতে লক্ষ্মীপুরের মানবিক ইউএনও আরিফুর রহমানের এর কম্বল বিতরণ - aparajeyokantho.com
December 6, 2025, 11:43 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির উঠান রাজনীতি অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে সনাকের আলোচনা সভা ও র্যালী লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন আন্তজার্তিক যুব দিবস ২০২৫  উপলক্ষে মানববন্ধন পালন করেছে লক্ষ্মীপুর সনাক লক্ষ্মীপুরে সনাকের উদ্যোগে পরিবেশ বিষয়ক এসিজি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রফিক স্যারের জমি দখলের চেষ্টার অভিযোগ”

প্রচন্ড শীতে লক্ষ্মীপুরের মানবিক ইউএনও আরিফুর রহমানের এর কম্বল বিতরণ

  • Update Time : Saturday, January 20, 2024
  • 438 Time View

সংবাদদাতা : কনকনে শীতের মধ্যে রাতের আঁধারে শীতার্থ দরিদ্র জনগোষ্ঠীর ঘরে ঘরে শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দিচ্ছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় বাসা বাড়ির পাশাপাশি বিভিন্ন হাট বাজার, বাসষ্ট্যান্ড ও বিভিন্ন লোকালয়ে ভাসমান মানুষদের গায়ে উষ্ণতার পরশ কম্বল জড়িয়ে দেয়া হয়।

গত এক সপ্তাহ যাবত উপজেলার দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত দালাল বাজার ইউনিয়নের মহাদেপবুর আশ্রায়ন প্রকল্প, উত্তর হাামছাদী, আধাঁর মানিক, কুশাখালী ও চররমণী মোহন ইউনিয়ন আশ্রায়ন প্রকল্পের অধিবাসীদের ঘরে ঘরে সহস্ত্রাধিক কম্বল পৌঁছে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মকবুল হোসেন তাঁর সাথে ছিলেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দালাল বা জারে দরিদ্র জনগোষ্ঠীর মাাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও আরিফুর রহমান বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সামর্থবান ব্যক্তিবর্গকে তিনি শীতার্থ দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল জড়িয়ে দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিযোগ করতে হবে।

ছিন্নমূল, ভাসমান ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্য়ক্রম অব্যাহত থাকবে বলে ইউএনও আরিফুর রহমান সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST